ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেচ পাম্পের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালপুরে বাবা-ছেলের মৃত্যু

সেচ পাম্পের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালপুরে ইন্তাজ আলী (৫০) ও ফিরোজ মিয়া (২১) নামে দুইজন নিহত হয়েছেন। তারা উভয়ে সম্পর্কে বাবা-ছেলে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।


এলাকাবাসীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে সেটি মেরামত করতে যায় ছেলে ফিরোজ মিয়া। ওই সময় সে বিদ্যুতায়িত হয়ে তারের সাথে জড়িয়ে পড়েন। পরে ছেলেকে ধরামাত্র বাবা ইন্তাজ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একপর্যায়ে স্থানীয়রা বাবা-ছেলের লাশ উদ্ধার করে।


পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক অধিকারকে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑